Headlines
Loading...
দীর্ঘজীবন লাভের উপায় (পর্ব-১৮) :  খেলাধুলা হচ্ছে শারীরিক পরিশ্রমের অন্যতম উপায়

দীর্ঘজীবন লাভের উপায় (পর্ব-১৮) : খেলাধুলা হচ্ছে শারীরিক পরিশ্রমের অন্যতম উপায়

ডায়াবেটিস, হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের প্রকৃত কারণ এবং প্রতিরোধের উপায় জানার মাধ্যমে


দীর্ঘজীবন লাভের উপায়


অধ্যায়-১৭
খেলাধুলা করতে পারলে আরো ভালো
সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আমাদের জীবনধারার মানের উন্নয়ন ঘটেছে, তা সন্দেহাতীত। তবে সেই পরিবর্তিত জীবনধারা যে আমাদের ক্রমশ যান্ত্রিক ও শ্রমবিমুখ করে ফেলছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এর ফলে প্রতিনিয়ত আমরা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছি, আমাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। শরীর ও মনের সমন্বয় ও ব্যক্তিগত জীবনের উন্নতির স্বার্থেই আমাদের খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের দিকে নজর দিতে হবে।

খেলাধুলা শরীরের জন্য ভালো- এরকম কথা প্রায়ই শুনি। কথাটিতে মোটেও ভুল নেই। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে, কায়িক শ্রমের কাজ কল্পনাতীতভাবে কমে যাওয়ায়। যাদের কায়িক শ্রমের কোনো সুযোগ নেই, ব্যায়ামেরও ধৈর্য নেই, তারা খেলাধুলাকেই বেছে নিতে পারেন কায়িক শ্রমের বিকল্প হিসেবে, শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য, গুরুতর কিছু রোগ থেকে আত্মরক্ষার জন্য। ব্যাডমিন্টন, ভলিবল, ক্রিকেট, ফুটবল এসব কায়িক শ্রমনির্ভর খেলাধুলার সুযোগ যাদের আছে, তারা পরিশ্রমের কোনো কাজ বা ব্যায়াম না করলেও চলবে। এসব ঘামঝরানো খেলাধুলা আমাদের শরীরকে রাখে যেমন মেদ-চর্বি ও কোলেস্টেরলমুক্ত, তেমনি রাখে রোগমুক্তও।

যারা পেশাদারভাবে বিভিন্ন শারীরিক শ্রমনির্ভর খেলা খেলে যাচ্ছেন বছরের পর বছর ধরে, খোঁজ নিলে দেখবেন, তাদের কারো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হৃদরোগ এরকম কোনো রোগ নেই। ভারতের ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনি, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, বাংলাদেশের মাশরাফি, সাকিব, মুশফিক, বিশ্বসেরা ফুটবলার মেসি এবং রোনালদো, টেনিস কিংবদন্তী রজার ফেদেরার এবং রাফায়েল নাদাল এসব ক্রীড়াবিদ এক যুগের বেশি সময় ধরে খেলে যাচ্ছেন। যে কোনো উপায়ে খোঁজ নিয়ে দেখুন এদের কারো শরীরেই রোগগুলোর কোনোটিই নেই। কেন নেই? কারণ এরা কঠোর শারীরিক পরিশ্রমের মাধ্যমে খেলাগুলো খেলতে হয়, যার ফলে এদের শরীরে চর্বি বা কোলেস্টেরল বাড়তে পারে না। আর চর্বি-কোলেস্টেরলই মানুষের শরীরে এসব রোগের উৎস হিসেবে কাজ করে।

তাই আপনি পেশাদার ক্রীড়াবিদ না হলেও নিয়মিত কোনো একটা কায়িক শ্রমনির্ভর খেলায় সময় দেয়ার অভ্যাস করতে পারলে আপনিও রোগগুলোর উপদ্রব থেকে নিশ্চিত রক্ষা পাবেন।

তবে খেলাধুলায় যদি কখনো কোনো কারণে বেশি সময় ধরে বিরতি চলে, তখন ব্যায়াম/জগিং ইত্যাদি করে শরীর ঠিক রাখতে হবে। নয়তো শরীরে চর্বি-কোলেস্টেরল বেড়ে যেতে পারে এবং রোগের অনুপ্রবেশ ঘটতে পারে।

১৯তম পর্ব পর্ব পড়তে হলে এখানে ক্লিক করুন

Occupation: Teaching, Hobbies: Writing

0 Comments: