Headlines
Loading...
দীর্ঘজীবন লাভের উপায় (পর্ব-৩২) : উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হৃদরোগে আক্রান্তদের জন্য কিছু পরামর্শ

দীর্ঘজীবন লাভের উপায় (পর্ব-৩২) : উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হৃদরোগে আক্রান্তদের জন্য কিছু পরামর্শ

ডায়াবেটিস, হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের প্রকৃত কারণ এবং প্রতিরোধের উপায় জানার মাধ্যমে
দীর্ঘজীবন লাভের উপায়






চিনি কিংবা মিষ্টি খাওয়ার সাথে উচ্চ রক্তচাপ এবং হার্ট অ্যাটাকের সম্পর্ক


এবার চিনির সাথে উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাকের সম্পর্কের কথায় আসি। এ লেখায় বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক বা হার্ট ব্লকেজ এসব রোগ সৃষ্টির জন্য মুটিয়ে যাওয়া, বেশি বেশি খাওয়া, আরামে আরামে থাকা, শরীরে মেদ-চর্বি-কোলেস্টেরল বেশি হওয়া এবং সর্বোপরি কায়িক শ্রম পর্যাপ্ত পরিমাণে না করা দায়ী। আমাদের চেনাজানা যে মানুষগুলো এসব রোগে আক্রান্ত বা এসব রোগে মারা গেছেন, শুধু তাদের দিকে লক্ষ্য করলে এ কথার সত্যতা উপলব্ধি করা যাবে। ব্যতিক্রম তো থাকবেই, সেগুলোর অন্তর্নিহিত সত্য পর্যন্ত আমরা পৌঁছার সুযোগ পাই না বলে সেগুলোকে হয়তো ব্যতিক্রম মনে হয়।

অতএব যেসব লোকের মধ্যে এসব রোগের জন্য দায়ী কোনো বৈশিষ্ট্য নেই তথা যেসব লোক চিকন শরীরের, পরিমিত খায়, কষ্টসহিষ্ণু জীবন যাপন করে, শরীরে মেদ-চর্বি-কোলেস্টেরল বাড়তে দেয় না, তারা যতো চিনি, চিনির তৈরি খাবার খাক, তাদের এসব কোনো রোগ হবে না, এতে কোনো সন্দেহ নেই। আমাদের আশপাশে এরকম অসংখ্য উদাহরণ আমরা একটু খুঁজলেই পেয়ে যাবো। অন্ততঃ যারা পায়েচালিত রিকশা চালায় দীর্ঘদিন ধরে, তাদের কারো শরীরে দেখবেন এরকম কোনো রোগ নেই।
আমি জানি না, হাতের কাছেই উভয় প্রকারের অসংখ্য উদাহরণ থাকতে আমরা কেন এ ব্যাপারে বিভ্রান্ত হই? কেন আমরা অকারণে উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাকের জন্য চিনিকে দায়ী করি?

৮ অক্টোবর ২০১৭ সংখ্যা দৈনিক যুগান্তরের উপসম্পাদকীয় পাতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের অধ্যাপক ড. মুনীর উদ্দিন আহমদের এ সংক্রান্ত একটি লেখা ছাপা হয় ‘চিনির দোষ কোলেস্টেরলের ঘাড়ে!’ শিরোনামে। শিরোনাম দেখেই আশা করি অনেকে লেখাটির বিষয়বস্তু সম্পর্কে ধারণা পেয়ে গেছেন। তিনি লিখেছেন, ‘হৃদরোগ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস, স্থূলতা, শরীরের প্রতিরোধ ক্ষমতা হ্রাস, কিডনি ফেইলিয়রসহ অসংখ্য রোগের উৎপত্তির কারণ চিনি।’ বিস্ময়কর ব্যাপার হচ্ছে, তিনি শুধু এসব রোগের জন্য নয়, মোটা হওয়ার জন্যও চিনিকে দায়ী করে বসেছেন! তিনি লিখেছেন, ‘বর্তমানে বিশ্বের ৪০ শতাংশ মানুষ স্থূল এবং এর মূল কারণ চিনি।’ তিনি আরও বলেন, ‘চিনি ও পরিশোধিত চিনির খাবার খেয়ে বিশ্বে লাখ লাখ মানুষ হার্ট অ্যাটাক ও স্ট্রোকে মারা যাচ্ছে।’

মানুষ স্থূল হয় কেন, শুধু এ ব্যাপারে তাঁর মন্তব্যই তাঁর চিন্তাধারার অগভীরতার পরিচয় দেয়। এটা সবাই জানে, মানুষ বেশি বেশি খেলে আর আরামে আরামে বা পরিশ্রমশূন্য থাকলেই মুটিয়ে যায়। এগুলো মোটা হওয়ার সাধারণ কারণ। ৫ নভেম্বর ২০১৭ সংখ্যার প্রথম আলোয় ‘কেউ বেশি খেয়ে মোটা হচ্ছে কেউ না পেয়ে অপুষ্টিতে’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি মূলতঃ ‘গ্লোবাল নিউট্রিশন রিপোর্ট’ এর একটি গবেষণা প্রতিবেদন অনুসারে তৈরি করা হয়েছে, যা বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত হয়েছে ৪ নভেম্বর। প্রতিবেদনটিতে বলা হয়, ‘অতিরিক্ত ভোজনে সারা বিশ্বেই সব বয়সী মানুষের মধ্যে স্থূলতার সমস্যা প্রবল। বিশ্বের ৭০০ কোটি মানুষের মধ্যে ২০০ কোটিই বাড়তি ওজন বা স্থূলতা সমস্যার শিকার। গবেষণায় দেখা গেছে, উত্তর আমেরিকার সব নারী ও পুরুষের এক-তৃতীয়াংশ স্থূ’লকায়। আর বিশ্বে পাঁচ বছরের কম বয়সী শিশুদের অন্তত ৪ কোটি ১০ লাখ এ সমস্যায় আক্রান্ত। শুধু আফ্রিকায় প্রায় ১ কোটি শিশু স্থূলকায় হিসেবে বিবেচিত।’

প্রতিবেদনটিতে স্থূলতার জন্য সরাসরি অতিরিক্ত ভোজনকে দায়ী করা হয়েছে। অতি ভোজন মোটা হবার একটা মুখ্য কারণ। মোটা হবার কিছু গৌণ কারণও রয়েছে। হরমোনের কারণে, কোনো ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে, আবার বাবা-মা দু’জনের কেউ মোটা হওয়ার কারণে বংশগতভাবেও অনেকে মোটা হয়। তবে সংখ্যায় এগুলো কম।

আমি নিজে মোটা হবার প্রতি একসময় অনেক উৎসাহী ছিলাম। মিষ্টি বা চিনির তৈরি খাবারও আমার প্রিয় বলে বেশি বেশি খাওয়া হয়। তবু মোটা হতে তো পারিনি আজও! আমার বাবাকেও দেখতাম, মিষ্টান্ন বা চিনির তৈরি খাবার খেতে বেশ পছন্দ করতেন। কিন্তু উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা ডায়াবেটিস এসব কোনো রোগ তাঁকে আক্রমণ করেনি, যতোদিন তিনি পরিশ্রমের কাজে জড়িত ছিলেন। তাই অন্তত মোটা হবার জন্য চিনিকে দোষ দেয়াটা ভুল।

এবার লেখকের লেখাটি লেখার মূল উদ্দেশ্যে আসি। তিনি লিখেছেন, ‘সমসাময়িককালে যুক্তরাষ্ট্রের ‘জার্নাল অব অ্যামেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ইন্টারনাল মেডিসিনে’ চিনিসংক্রান্ত এক অবিশ্বাস্য কেলেঙ্কারি উদঘাটিত হয়। ‘রিসার্চ প্রজেক্ট ২২৬’-এর আওতায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দু’জন খ্যাতনামা গবেষককে হার্ট অ্যাটাকের কারণ হিসেবে চিনিকে বাদ দিয়ে শুধু চর্বি ও কোলেস্টেরলকে দায়ী করে গবেষণার ফলাফল প্রকাশ করার জন্য যুক্তরাষ্ট্রের সুগার অ্যাসোসিয়েশন ৪৮ হাজার ৯০০ ডলার ঘুষ দিয়েছিল।
১৯৬৭ সালে ‘দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে’ প্রকাশিত হার্ভার্ডের গবেষণা প্রবন্ধে চিনিকে বাদ দিয়ে হার্ট অ্যাটাকের জন্য একতরফাভাবে চর্বি ও কোলেস্টেরলকে দায়ী করা হয়। সুগার অ্যাসোসিয়েশনের অর্থায়নে এ গবেষণা পরিচালিত হয়, যা বেমালুম চেপে যাওয়া হয়। চিনি অব্যাহতি পাওয়ার পর সুগার অ্যাসোসিয়েশন মওকা পেয়ে গেল এবং এই সুযোগের সদ্ব্যবহার করে বিশ্বব্যাপী বিলিয়ন বিলিয়ন ডলারের চিনি, চিনিসমৃদ্ধ কোমল পানীয়, এনার্জি ড্রিঙ্ক, ক্যান্ডি, আইসক্রীম, মিষ্টি ও মিষ্টিজাতীয় খাবারের ব্যবসা চালিয়ে যাওয়ার স্বাধীনতা পেয়ে গেল।’

বেশ চাঞ্চল্যকর তথ্য বটে! তবে তথ্যটির সত্যাসত্য যাচাই করতে যাবার আগে আমি লেখকের লেখার আরেকটি অংশ উল্লেখ করতে চাই। লেখক অন্য জায়গায় লিখেছেন, ‘চিকিৎসা বিজ্ঞানী ও চিকিৎসকরা যুগ যুগ ধরে বলে এসেছেন এবং এখনও অনেকেই বলছেন, কোলেস্টেরলের কারণে হার্ট অ্যাটাক হয়। এরই প্রেক্ষিতে চিকিৎসকরা অনন্তকাল থেকে রোগীদের কোলেস্টেরলের মাত্রা কমানো এবং চর্বিজাতীয় খাবার না খেতে পরামর্শ দিয়ে আসছেন।’

লেখকের দেয়া শেষ তথ্যমতেই যেহেতু ‘অনন্তকাল থেকে’ চিকিৎসক ও চিকিৎসা বিজ্ঞানীরা হার্ট অ্যাটাকের জন্য চর্বি ও কোলেস্টেরলকে দায়ী মনে করে আসছেন, তাই হার্ভার্ডের গবেষকরা সুগার অ্যাসোসিয়েশনের অফার পেয়ে হয়তো ভাবলেন, সুগার অ্যাসোসিয়েশনের প্রস্তাবে আমরা তো কোনো মিথ্যাকে সত্য বলে চালিয়ে দিতে হবে না, সত্যকেই আরো সত্য বলে উপস্থাপন করতে হবে, অসুবিধা কোথায়, কিছু টাকাও বোনাস হিসেবে পাওয়া যাবে! সুতরাং গবেষকরা অন্যায় করেছেন কোথায়! সুগার অ্যাসোসিয়েশনও গবেষণার পেছনে ঘুষ দিয়ে বোকামী করেনি, মানুষের মন থেকে চিনির ব্যাপারে একটার মারাত্মক অপবাদ ঘোচানোর চেষ্টা করেছে মাত্র!

তাছাড়া গবেষকদের ঘুষ খাওয়া সংক্রান্ত কেলেঙ্কারীর সংবাদটি ভুয়াও তো হতে পারে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডাক্তার মাহাথির মোহাম্মদ প্রথমবার যখন ক্ষমতায় ছিলেন, তখন লন্ডনের টাইমস পত্রিকা তার বিরুদ্ধে একবার অভিযোগ করেছিল তাকে নাকি ৫০ হাজার পাউন্ড ঘুষ দিয়ে ওখানে ড্যাম তৈরির কন্ট্রাক্ট নিয়েছিল একটি প্রতিষ্ঠান। সাংবাদিকরা তাকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি হাসতে হাসতে উত্তর দেন, ‘দেখো, আমি এতো সস্তা নই যে, আমাকে মাত্র ৫০ হাজার পাউন্ডে কেউ কিনতে পারবে’। তার উত্তর শুনে সাংবাদিকরা হতবাক এবং টাইমস ঐ অভিযোগ আবার উত্থাপনের সাহস পায়নি। [আলাস্কা ও কানাডার রকি পর্বত থেকে ইন্দোনেশিয়া, পৃ-১১৫; লেখক : ডা. আবদুস সাত্তার; প্রকাশনায় : দি রিয়েল পাবলিশার্স]

মানুষের নামে প্রায়ই এমন অপবাদ উঠে। ফুটবল খেলোয়াড় মেসি, নেইমার, রোনাল্ডোর বিরুদ্ধেও মাঝে মাঝে রাজস্ব ফাঁকির অভিযোগ উঠে। অনেক অভিযোগ পরে আদালতে খারিজও হয়ে যায়। রাজস্ব ফাঁকি ছাড়া অন্য রকম অভিযোগেও মানুষ অভিযুক্ত হতে পারে। ২০১৮ সালের অক্টোবরের শুরুর দিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একটি গুরুতর অভিযোগে অভিযুক্ত হন। ‘বিপদ ধেয়ে আসছে রোনাল্ডোর দিকে’ শিরোনামে দৈনিক যুগান্তরের খেলার পাতায় ৯ অক্টোবর ২০১৮ তারিখে একটি প্রতিবেদন প্রকাশিত হয় মার্কা, ইউএস সকার সূত্রে। সেখানে বলা হয়, ‘বেশ বড় ঝামেলায় পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি হোটেলে পর্তুগিজ ফরোয়ার্ড তাকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ করেছেন সাবেক মার্কিন মডেল ক্যাথরিন মায়োরগা।...’ প্রতিবেদনটির শেষে দুঃসময়ে রোনাল্ডোর পাশে দাড়ানো পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্থনিও কস্তার একটি বক্তব্য উল্লেখ করা হয়। তিনি বলেন, ‘একজনের বিরুদ্ধে অভিযোগ ওঠা ও দোষী প্রমাণিত হওয়া এক কথা নয়।’

৫০ বছর আগে গবেষণাটি যারা করেছেন, তাঁদের বিরুদ্ধে এ অভিযোগও যে ভুয়া হতে পারে না, তার কোনো নিশ্চয়তা আছে? তাছাড়া ৫০ বছর আগের একটি গবেষণায় ঘুষ গ্রহণের তথ্য এতোদিন কিভাবে চাপা থাকে! ৫০ বছর আগের একটি গবেষণায় ঘুষ গ্রহণের কথা ৫০ বছর পরে এসে আবিষ্কৃত হবার মধ্যে কোনো রহস্য থাকতেই পারে।
হৃদরোগের জন্য যে শারীরিক পরিশ্রমহীনতা ও স্থূলতা দায়ী এবং দীর্ঘজীবি হবার জন্য শারীরিক পরিশ্রম বড় ধরনের ভূমিকা রাখে, এ বিষয়ে যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকায় ১৪ জানুয়ারি ২০১৫ তারিখে ÔScientists recomend 20-minute daily walk to avoid premeture death শিরোনামে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটির কিছু অংশ এখানে উল্লেখ করা হলো।


‘Scientists looked at the effects of obesity and exercise on 334,161 European men and women whose progress was followed for 12 years. They found that people who engaged in moderate levels of daily exercise – equivalent to taking an energetic 20-minute walk – were 16% to 30% less likely to die than those classified as inactive.
Although the impact of exercise was greatest among people of a normal weight, even those with a high body mass index (BMI) levels saw a benefit. ...

Lack of exercise was thought to have caused almost 700,000 deaths across Europe in 2008. ...
Study leader Prof Ulf Ekelund, from the Medical Research Council (MRC) epidemiology unit at Cambridge University, said: ‘‘This is a simple message: just a small amount of physical activity each day could have substantial health benefits for people who are physically inactive.’’

‘‘Although we found that just 20 minutes would make a difference, we should really be looking to do more than this – physical activity has many proven health benefits and should be an important part of our daily life.’’ ...
The findings, which are published in the American Journal of Clinical Nutrition, say the greatest reductions in the risk of premature death were seen when comparing moderately active groups with those who were cpmpletely inactive.
Using the most recent available public data, the researchers calculated that 337,000 of the 9.2m deaths that occured in Europe in 2008 could be attributed to obesity, but physical inactivity was thought to be responsible for almost double this number – 676,000 deaths. ...
June Davison, senior cardiac nurse at the British Heart Foundation, said: ‘‘The results of this study are a clear reminder that being regularly physically active can reduce the risk of dying from coronary heart disease.Õ [https://www.theguardian.com/lifeandstyle/2015/jan/14/scientists-recommend-20-minute-daily-walk-premature-death]

এ গবেষণা প্রতিবেদন যা নির্দেশ করে, সংক্ষেপে তা হলো: শারীরিক কার্যকলাপ যতো বেশি করা যাবে, ক্রনিক হৃদরোগ এবং অকালমৃত্যুর ঝুঁকি ততো কমবে। এখানে চিনি বা মিষ্টি খাওয়া বা না খাওয়ার কোনো প্রশ্ন নেই।

৩৩ তম পর্ব:
https://waytogainlonglife.blogspot.com/2022/09/blog-post_8.html

Occupation: Teaching, Hobbies: Writing

0 Comments: