দীর্ঘজীবন লাভের উপায় (পর্ব-২৯) : ব্যায়াম সম্পর্কে কিছু পরামর্শ
ডায়াবেটিস, হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের প্রকৃত কারণ এবং প্রতিরোধের উপায় জানার মাধ্যমে
ব্যায়াম সম্পর্কে কিছু পরামর্শ
* যে কোনো ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের আগে দু’তিন গ্লাস পানি পান করে নিন। তাহলে কাজ বা ব্যায়াম করতে গিয়ে পিপাসায় অস্থির হওয়া থেকে রক্ষা পাবেন। কিছুই না খেয়ে পরিশ্রম করতে গেলে রক্তচাপ কমে গিয়ে সংজ্ঞা হারিয়ে ফেলার প্রবল সম্ভাবনা থাকে। এজন্য ব্যায়ামের আগে অবশ্যই পানি পান করে নিতে হবে।
তবে যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হার্ট অ্যাটাকে আক্রান্ত, তারা ব্যায়ামের আগে হালকা কিছু খেয়ে নিতে পারেন। যারা হালকা শরীরের, তারা ভরাপেটে ব্যায়াম করতে পারেন।
* ব্যায়াম বা পরিশ্রমের সময় মুখ বন্ধ রাখা ভালো। শ্বাস-প্রশ্বাস যেন মুখ দিয়ে করা না হয়। মুখ খোলা রাখলে অল্প ব্যায়ামেই অস্থিরতা সৃষ্টি হয়।
* ব্যায়াম বা পরিশ্রম শেষ হওয়ামাত্র পানি পান করা বিপজ্জনক। কিছুক্ষণ বিশ্রাম নেয়ার পর পানি পান করা যাবে।
* যে কোনো ব্যায়ামে সঙ্গী রাখা ভালো। ব্যায়ামে একঘেয়েমী, বিরক্তি বা আলসেমী আসে না; ব্যায়ামটা উপভোগ্যও হয়ে উঠে গল্পে গল্পে; সর্বোপরি ব্যায়াম করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক সহযোগিতা পাওয়া যায়।
* ব্যায়ামকে মজাদার করার আরেকটি উৎকৃষ্ট পন্থা হচ্ছে, প্রতিযোগিতামূলক ব্যায়াম করা। একটা ব্যায়াম কে কতোবার বা কতো সময় ধরে করতে পারে বা কতো দ্রুত করতে পারে, তা নিয়ে সঙ্গীর সাথে প্রতিযোগিতা করা।
* বয়স্ক ব্যক্তিদের জন্য হাঁটাহাঁটিই সেরা ব্যায়াম। প্রতিদিন এক ঘন্টার বেশি তাদের হাঁটাহাঁটি করা উচিত। যেহেতু অন্য কোনো কাজ তাদের করাই হয় না।
* সপ্তাহে একদিন বেশি সময় ধরে ব্যায়াম না করে প্রতিদিন ব্যায়াম করা উচিত। প্রতিদিন যেভাবে আমাদের খেতে হয়, সেভাবে ব্যায়ামকেও প্রাত্যহিক খাবারের মতো অপরিহার্য করে নিতে হবে।
৩০তম পর্ব:
https://waytogainlonglife.blogspot.com/2022/09/blog-post_45.html

0 Comments: