Headlines
Loading...
দীর্ঘজীবন লাভের উপায় (পর্ব-৩৭) : হৃদরোগ, ডায়াবেটিস ইত্যাদি যে কারণে হয়, স্ট্রোক সে কারণে নয়

দীর্ঘজীবন লাভের উপায় (পর্ব-৩৭) : হৃদরোগ, ডায়াবেটিস ইত্যাদি যে কারণে হয়, স্ট্রোক সে কারণে নয়

ডায়াবেটিস, হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের প্রকৃত কারণ এবং প্রতিরোধের উপায় জানার মাধ্যমে
দীর্ঘজীবন লাভের উপায়






হৃদরোগ, ডায়াবেটিস ইত্যাদি যে কারণে হয়, স্ট্রোক সে কারণে নয়


প্রসঙ্গক্রমে বলতে হচ্ছে, হৃদরোগ বা হার্ট অ্যাটাক হয় যেসব কারণে, যেমন মুটিয়ে যাওয়া, শারীরিক পরিশ্রমশূন্য থাকা, শরীরে চর্বি-কোলেস্টেরল বেড়ে যাওয়া এসবকে অনেকে সমানভাবে স্ট্রোকের জন্যও দায়ী মনে করেন। মোটা হওয়া বা বাড়তি চর্বিজনিত কারণে স্ট্রোক হবার কথা অনেক ডাক্তারের লেখায়ও সচরাচর পত্রিকায় দেখা যায়। ১ নভেম্বর ২০১৭ দৈনিক নয়াদিগন্তের ‘নিরাময়’ পাতায় একটি লেখা ছাপা হয় ‘স্ট্রোক পক্ষাঘাত : চিকিৎসা ও প্রতিরোধ’ শিরোনামে। লেখক: ডা. এম এ হানিফ। লেখাটিতে স্ট্রোকের ‘পরিবর্তনীয় বিপজ্জনক কারণ’ হিসেবে ৭টি কারণ উল্লেখ করা হয়। যথা: ১. উচ্চ রক্তচাপ; ২. হৃদরোগ; ৩. অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগ; ৪. রক্তে চর্বির অতিরিক্ত মাত্রা; ৫. ধূমপান; ৬. অতিরিক্ত মদপান; ৭. জন্মনিয়ন্ত্রণ বড়ি।



‘কেন হাঁটবেন?’ শিরোনামে আরেকটি লেখা ছাপা হয় ২১ অক্টোবর ২০১৫ তারিখের প্রথম আলোয়, যা লিখেছেন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ। তাতে তিনি লিখেন, ‘মস্তিষ্কের রক্তক্ষরণ বা স্ট্রোকের অন্যতম একটি রিস্ক ফ্যাক্টর হচ্ছে অলস জীবন যাপন করা, স্থূলতা বা অতিরিক্ত মোটা হওয়া।’

কিন্তু বাস্তবতার সাথে মিলিয়ে দেখলে বিষয়টা সঠিক বলে মনে হয় না। হৃদরোগ, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ যেসব কারণে হয়, স্ট্রোক সেসব কারণে হয় না। এমন অনেক মানুষ সবাই চোখ বুলালেই তার পরিচিতজনদের মধ্যে খুঁজে পাবেন, যারা স্থূলতা, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং ডায়াবেটিস এসবে ভুগছেন একই সাথে, কিন্তু স্ট্রোকে আক্রান্ত নন। আবার এমন অনেক মানুষও দেখা যায়, যাদের স্থূলতা, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং ডায়াবেটিস এসব কোনো সমস্যা নেই, কিন্তু স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। চর্বি বেশি, এমন কোনো মানুষ স্ট্রোকে আক্রান্ত হয় না, এমন নয়। সেক্ষেত্রে বাড়তি চর্বিকে দায়ী করা যাবে না। কারণ, বাড়তি চর্বি নেই, মানুষও অহরহ স্ট্রোকে আক্রান্ত হয়। মূলত স্ট্রোকের সুনির্দিষ্ট এবং সাধারণ কোনো কারণ এখনও খুঁজে পাওয়া যায় না। তবে প্রচন্ড মানসিক চাপ ও হতাশায় কেউ কেউ স্ট্রোকে (মস্তিষ্কের পক্ষাঘাত) আক্রান্ত হন বলে কিছুটা অনুমান করা যায়।

৩৮তম পর্ব:
https://waytogainlonglife.blogspot.com/2022/09/blog-post_89.html

Occupation: Teaching, Hobbies: Writing

0 Comments: