Headlines
Loading...
দীর্ঘজীবন লাভের উপায় (পর্ব-৩৯) : ধূমপানের ক্ষতির কোনো বাস্তব ঘটনা কারো জানা আছে?

দীর্ঘজীবন লাভের উপায় (পর্ব-৩৯) : ধূমপানের ক্ষতির কোনো বাস্তব ঘটনা কারো জানা আছে?

ডায়াবেটিস, হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের প্রকৃত কারণ এবং প্রতিরোধের উপায় জানার মাধ্যমে
দীর্ঘজীবন লাভের উপায়






ধূমপানের ক্ষতির কোনো বাস্তব ঘটনা কারো জানা আছে?


আমাদের বাড়ির দক্ষিণের বাড়ির কাজী জাহাঙ্গীর নামক একজন লোকের সাথে একদিন ধূমপান সংক্রান্ত বিষয় নিয়ে কথা হল। তিনি বললেন, ‘ধূমপানে কার কী ক্ষতি হয়েছে, আমি জানি না। ধূমপানে কোনো ক্ষতি হয় বলেও আমি মনে করি না। প্রসঙ্গক্রমে তিনি একটা ঘটনা বললেন। বললেন, ‘কিছুদিন আগে চন্দ্রগঞ্জ একটি হাসপাতালে একজন চিকিৎসকের সাথে দেখা করি, যিনি একজন প্রফেসরও ছিলেন। আমার সমস্যাগুলো শুনে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, ‘আপনি কি ধূমপান করেন?’ আমি বললাম, ‘হ্যাঁ স্যার, আমি ধূমপান করি।’ তিনি বললেন, ‘আপনি আর ধূমপান করতে পারবেন না।’ আমি বললাম, ‘স্যার, আপনি আপনার এই চিকিৎসা পেশায় কতদিন ধরে আছেন?’ তিনি বললেন, ‘ত্রিশ বছরের বেশি।’ আমি বললাম, ‘আপনি এ পেশা ছেড়ে দিন।’ তিনি বললেন, ‘এটা কিভাবে সম্ভব?’ আমি বললাম, ‘চল্লিশ বছর ধরে আমি যেটা (ধূমপান) করে আসছি, তা কি একদিনে বন্ধ করা সম্ভব?’ চিকিৎসক তখন বললেন, ‘ঠিক আছে। তাহলে ধীরে ধীরে কমিয়ে দিন।’ তিনি বললেন, ‘এবারের কথাটি রাখা যায়।’

২৩ এপ্রিল ২০১৮। আমাদের নিকটস্থ বাজারের একটি দোকান থেকে মুরগী কিনছি। দোকানদার আমার জন্য মুরগী জবাই করে ড্রেসিং করে দিচ্ছেন আর কথা বলছেন দোকানে উপবিষ্ট একজন বয়স্ক লোকের সাথে। লোকটির বয়স হবে ৭০/৭৫ এর মতো। দোকানদার লোকটিকে তার পরিচিত একজন লোকের অপারেশনের কথা জানাচ্ছেন, অপারেশন করতে নাকি তার জন্য চার ব্যাগ রক্ত লেগেছে। আমি কথাটা শুনে সামান্য কৌতুহলবশত জানতে চাইলাম, ‘লোকটিকে কেন অপারেশন করা হয়েছে?’ দোকানদার বললো, ‘তার পিত্তথলীতে নাকি ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে।’


ক্যান্সারের কথা শুনে আমি এবার প্রশ্ন করলাম, ‘লোকটি ধূমপান করতো নাকি?’ আমার প্রশ্ন শুনে দোকানদার কিছু বলার আগেই দোকানে উপবিষ্ট ঐ লোকটি উত্তর দিলেন এরকম, ‘সবাই ধূমপানের অনেক ক্ষতির কথা বলে। আসলে কিন্তু ধূমপান করলে মানুষের এসব কোনো ক্ষতি হয় না। এসব কথা ভুয়া।’ দেখলাম লোকটা নিজের মতামত প্রকাশে বেশ সাহসী। তার কাছ থেকে আমার কিছু শেখার আছে। তাকে আরেকটু বাজিয়ে দেখলাম। তিনি পরে বললেন, ‘আমার বাবা কখনো ধূমপান করতেন না। তবু যক্ষায় ভুগে তিনি মারা গেছেন। অথচ সবাই যক্ষার জন্য ধূমপানকে দায়ী করে।’ তাঁর কথার মাঝখানে আমি বললাম, ‘আমার নানা কখনো ধূমপান করতেন না। অথচ হাঁপানীতে আক্রান্ত হয়ে মৃত্যু পর্যন্ত তিনি অনেক কষ্ট পেয়েছিলেন। শেষে তাঁর ক্যান্সারও দেখা দেয় এবং ক্যান্সারেই তিনি মারা যান। অথচ ছোটকাল থেকে শুনে আসছি ধূমপানে নাকি মানুষের হাঁপানি হয়।’ লোকটি শেষে তাঁর নিজ সম্পর্কে একটা ছোট গল্প বললেন, ‘১৮ বছরের মতো আগে একবার আমি শারীরিক এক সমস্যায় ভালো একজন চিকিৎসকের শরণাপন্ন হই। চিকিৎসক আমাকে এক পর্যায়ে জিজ্ঞেস করেন, ‘আপনি কি ধূমপান করেন?’ আমি স্বীকার করলাম। চিকিৎসক তখন বললেন, ‘আপনাকে ধূমপান ছেড়ে দিতে হবে।’ আমি চিকিৎসককে বললাম, ‘স্যার, আমি ধূমপান ছাড়তে পারবো না। ছাড়লে আমাকে ধূমপান করতে না পারার একটি অতৃপ্তি নিয়ে মরতে হবে।’ আমি দোকান থেকে চলে আসার সময় লোকটির পরিচয় নিলাম। লোকটি হচ্ছে দোকানদারের চাচা।


আমাদের বিদ্যালয়ের একজন মহিলা শিক্ষকের স্বামী সৌদি আরবে কর্মরত। ধূমপানের কথা উঠলে তাঁর স্বামী নাকি মাঝে মাঝে তাঁকে বলেন, ‘সৌদি আরবে বসবাসরত ফিলিপাইনের অনেক মহিলা অহরহ ধূমপান করেন। কই, তাদের তো কোনো ক্ষতি হতে দেখি না!’
আরেকটি ঘটনা উল্লেখ না করলেই নয়। গত ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার আমাদের দত্তপাড়া বাজারে একটি মুদি দোকানে গেলাম দু’টি জিনিস কেনার জন্য। দোকানদার আমাকে যখন জিনিসগুলো মেপে দিচ্ছেন, তখন পাশের চা দোকানী এলো তাঁর জন্য চা নিয়ে। চা দিয়ে যাবার সময় মুদি দোকানী ওই চা দোকানীকে বললেন, ‘একটি সিগারেটও নিয়ে আসবেন।
আমি এরপর মুদি দোকানীকে বললাম, ভাই, সিগারেট খাচ্ছেন কয় বছর ধরে?” তিনি বললেন, “দশ-বারো বছর হবে।
আমি বললাম, ‘এ পর্যন্ত কোনো ক্ষতি হয়েছে?’
তিনি বললেন, ‘না, এখনো কোনো ক্ষতি হয়নি।’
আমি বললাম, ‘ধূমপান করার কারণে কোনো ক্ষতি হয়েছে, এমন কাউকে দেখেছেন?’
তিনি বললেন, ‘ক্ষতি তো অবশ্যই হয়।’
আমি বললাম, ‘ক্ষতি হয়, ঠিক আছে। তবে আপনি কি কাউকে দেখেছেন, ধূমপান করার কারণে তার কোনো ক্ষতি হতে?’
তিনি বললেন, ‘না। তবে দেখেন না, সিগারেটের প্যাকেটে অনেক ক্ষতির কথা লেখা থাকে? ক্ষতি নিশ্চয় হয়।’
আমি বললাম, ‘লেখা থাকে, ঠিক আছে এবং সবাইকে বলতে শুনি, ধূমপান করলে এই ক্ষতি-ওই ক্ষতি হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাস্তবে কারো ধূমপান করে কোনো ক্ষতি হতে কখনো দেখেছেন?’
তিনি বললেন, ‘দেখিনি।’
আমি বললাম, ‘আমিও দেখিনি। কিন্তু চারদিকে শুধু ধূমপানে ক্যান্সার হয়, এই হয়-ওই হয় বলতে শুনি। বাস্তবে কিন্তু ধূমপানে কারো ক্ষতি হতে দেখা যায় না। শুধু অর্থ অপচয় আর কারো কারো মুখে দুর্গন্ধ সৃষ্টি হওয়া ছাড়া ধূমপানে তেমন কোনো ক্ষতি হতে দেখা যায় না। মদপানে ক্ষতি হতে আমরা অহরহ দেখি। কিন্তু ধূমপানে ক্ষতি হবার কথা একটা বিশ্বব্যাপী অপপ্রচার।’

শুধু এ মুদি দোকানীর সাথে নয়, আমি আরো অনেকের সাথে অনেক সময় বিষয়টা নিয়ে আলোচনা করেছি। দেখেছি, খোদ অনেক ধূমপায়ী মনেপ্রাণে বিশ্বাস করেন, ধূমপান ক্ষতিকর। কিন্তু যখন বলি, ‘এ পর্যন্ত আপনার কোনো ক্ষতি হয়েছে কিনা?’ তখন বলেন, ‘আমার এখনো কোনো ক্ষতি হয়নি। তবে হতে পারে।’ আবার যখন প্রশ্ন করি, ‘আপনি কি এমন কোনো লোককে দেখেছেন, ধূমপান করার কারণে তার বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে?’ তখন দেখা যায়, ধূমপানের কারণে ক্ষতির শিকার হয়েছেন, এমন বাস্তব কোনো লোকের উদাহরণ তেমন কেউই খুঁজে পাচ্ছেন না।

ধূমপান বা তামাক সেবনে যে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা স্ট্রোক হয় না, তা স্পষ্ট করার জন্য অনেক কথা বলা হয়েছে। তবে এসব ভয়ঙ্কর রোগের মত ক্যান্সারের জন্যও যে ধূমপান বা তামাক সেবন দায়ী নয়, তা স্পষ্ট করা সত্যিই অনেক কঠিন। এ অনুচ্ছেদে এ পর্যন্ত ক্যান্সারে আক্রান্ত হবার বাস্তব যে উদাহরণগুলো দেয়া হয়েছে, সে উদাহরণগুলোর সাথে ধূমপান বা তামাক সেবনের কোনো সম্পর্ক নেই। এরকম ভুরি ভুরি উদাহরণ পাওয়া যাবে, যেগুলোতে প্রমাণিত হয়, ধূমপান ছাড়াও ক্যান্সার হতে পারে।

৪০তম পর্ব:
https://waytogainlonglife.blogspot.com/2022/09/blog-post_77.html

Occupation: Teaching, Hobbies: Writing

0 Comments: